টাইগার রঞ্জিতের বিরুদ্ধে বন্ধু বিজেপিঃ দাহ কুশপুত্তলিকা

আগরতলাঃ টাইগার রঞ্জিত দেববর্মা-র বিরুদ্ধে তীব্র বিক্ষোভে সরব হল বিজেপি। রবিবার বিকেলে চাকমাঘাটে ২৯ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ, প্রাক্তন জঙ্গি সংগঠন ATTF-র সঙ্গে যুক্ত থাকা এবং সাম্প্রতিক ঘটনায় উস্কানিমূলক ভূমিকার প্রতিবাদেই এই কর্মসূচি।
 বিজেপির মণ্ডল কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি চাকমাঘাট এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে তুই মধু বাজারে এসে শেষ হয়। সেখানে এটিটিএফ সুপ্রিমো প্রাক্তন জঙ্গি নেতা তথা বিধায়কের কুশপুতুল দাহ করে বিজেপি কর্মী-সমর্থকরা গ্রেফতারের দাবিতে স্লোগান তোলেন। বিকেলের এই কর্মসূচিতে চোখে পড়ার মতো ভিড় ছিল বলে দাবি সংগঠকদের।


বিক্ষোভে উপস্থিত ছিলেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা, মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস-সহ একাংশ নেতৃত্ব। মিছিলে নেতৃত্ব দেন বিদ্যুৎ দেববর্মা। তাঁর অভিযোগ, শনিবার খোয়াই মহকুমার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজল বাড়ি এলাকায় বিজেপির নির্ধারিত বাইক র‍্যালি বানচাল করতে পথ অবরোধ করা হয় টাইগার রঞ্জিত- এর নেতৃত্বে। পাশাপাশি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপি নেতা প্রসেনজিৎ দেববর্মার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি।


বিদ্যুৎ দেববর্মা আরও অভিযোগ তোলেন, বিধায়ক তথা টাইগার রঞ্জিত দেববর্মা অতীতে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং রাজ্যের বিভিন্ন এলাকায় গণহত্যার ঘটনায় তাঁর ভূমিকা ছিল। তাঁর বক্তব্য, “যে ব্যক্তি অতীতে একাধিক নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত, তিনি আজও জনজাতি মানুষকে নিয়ে রাজনৈতিক খেলায় মেতেছেন। নিহত পরিবারের সদস্যরা আজও বিচারের অপেক্ষায়।

Logo Icon

The Power Brief !!

We don’t spam! Read our privacy policy for more info.

Share this:
Scroll to Top