অমিত শাহ-র সফরের আগে কালো পতাকা নিয়ে প্রতিবাদ ত্রিপুরা কংগ্রেসের

অমিত শাহর সফরের আগে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তীব্র প্রতিবাদে সরব হলো। শুক্রবার কংগ্রেস ভবনের সামনে কালো পতাকা লাগিয়ে তারা বিক্ষোভ দেখায়।

কগ্রেস ভবনে কালো পতাকা

কংগ্রেসের অভিযোগ- কেন্দ্র সরকার জোর করে হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দিতে চাইছে। এই কারণে তারা কালো পতাকা প্রদর্শন করে অমিত শাহকে ধিক্কার জানায়।

কংগ্রেস নেতারা বলেন, ভোটাধিকার হরণ, গণতান্ত্রিক অধিকার খর্ব, ধর্মীয় মেরুকরণ এবং ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাবে। কালো পতাকা তাদের এই বিরোধিতার প্রতীক।

এদিকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন।

পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধি এবং দিল্লি থেকে বিশেষজ্ঞরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। সরকারি কাজে হিন্দির ব্যবহার বৃদ্ধি এবং রাজভাষার প্রসার নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ https://thehourglassnews.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%aa/

তবে কংগ্রেসের কালো পতাকা প্রতিবাদে স্পষ্ট বার্তা— ভাষার বৈচিত্র্যকে উপেক্ষা করে একক আধিপত্য চাপিয়ে দেওয়া যাবে না।

ফলো করুনঃ https://youtube.com/@thgn_2026?si=9t0ythMhpgLGhp9R

Logo Icon

The Power Brief !!

We don’t spam! Read our privacy policy for more info.

Share this:
Scroll to Top