আগরতলাঃ আগামীকাল আগরতলায় পূর্ব, উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলের যৌথ সরকারি আঞ্চলিক রাজভাষা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ভারতের পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন দুপুর ২টোয় এই সম্মেলনের উদ্বোধন করবেন।
এই উপলক্ষ্যে আজ আগরতলার সোনার তরী গেস্ট হাউসে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে রাজভাষা বিভাগের সচিব অংশুলি আর্য জানান যে, এই আয়োজনের মূল লক্ষ্য হলো বিভিন্ন অঞ্চলের মধ্যে কাজের সমন্বয় বাড়ানো এবং সরকারি ভাষা সংক্রান্ত নিয়মগুলো ঠিকঠাক মেনে চলা।
Table of Contents

আঞ্চলিক রাজভাষা সম্মেলন কারা কারা থাকবেন
পুরো দেশকে হিন্দি ব্যবহারের ওপর ভিত্তি করে ‘ক’, ‘খ’ এবং ‘গ’—এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতি বছর এরকম চারটি আঞ্চলিক রাজভাষা সম্মেলন , যার মধ্যে এবারের অর্থ বছরের প্রথমটি হয়েছিল ইন্দোরে আর দ্বিতীয়টি হচ্ছে আগরতলায়।
এই সম্মেলনে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে উত্তর-পূর্ব ভারতের সবকটি রাজ্য এবং উত্তর ভারতের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও জম্মু-কাশ্মীরের মতো রাজ্যগুলোর সরকারি আধিকারিক ও ব্যাঙ্ক কর্মকর্তারা যোগ দেবেন।
Also Read: https://thehourglassnews.com/amit-shah-visit-bjp-strong-snub-tipra-motha/
মূল কর্মসূচি
সম্মেলনের একটি বড় আকর্ষণ হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেসব সরকারি অফিস, ব্যাঙ্ক বা সংস্থা সরকারি ভাষা নীতি পালনে সেরা কাজ করেছে, তাদের মোট ৮০টি পুরস্কার দেওয়া হবে। এর পাশাপাশি ‘রাজভাষা ভারতী’ পত্রিকার একটি বিশেষ সংখ্যা এবং ভারতীয় ভাষা ও সংস্কৃত নিয়ে দুটি বই প্রকাশ করা হবে।
প্রদর্শনী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা অনুযায়ী, হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষার মধ্যে দূরত্ব কমাতে ‘ভারতী’ নামে একটি বহুভাষিক অনুবাদ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এটি সংবিধানের অষ্টম তফসিলে থাকা ১৫টি ভাষার মধ্যে অনুবাদের কাজ সহজ করবে।
এছাড়া সম্মেলনে বিভিন্ন সংস্থার প্রদর্শনী স্টল থাকবে এবং ১৯ ফেব্রুয়ারি হাপানিয়া ইনডোর প্রদর্শনী কেন্দ্রে একটি যোগব্যায়াম শিবিরেরও আয়োজন করা হয়েছে।
