কলকাতা | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজ্যজুড়ে প্রচার কার্যক্রম জোরদার করেছে বিজেপি।
পরিবর্তন রথ যাত্রা
দলের চিরাচরিত প্রথা অনুযায়ী আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্যব্যাপী ৯টি ‘পরিবর্তন রথ যাত্রা’, যার মাধ্যমে গ্রাম থেকে শহর-সব জায়গায় সরাসরি ভোটারদের সঙ্গে সংযোগ গড়াই মূল লক্ষ্য। এর আগেও বিজেপি ত্রিপুরাতে এই রথ যাত্রা সংগঠিত করেছিল জনসংযোগ বৃদ্ধির স্বার্থে ।
দলীয় সূত্রে জানা গেছে, এই রথ যাত্রায় কেন্দ্রীয় প্রকল্প, রাজ্যের আইন-শৃঙ্খলা, কর্মসংস্থান এবং যুব-সমস্যা তুলে ধরা হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র নেতৃত্বে একাধিক জনসভা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজেপির জনসংযোগ কর্মসূচী
পরিবর্তন রথ যাত্রা
একই সঙ্গে বিজেপি যুব মোর্চাও আলাদা জনসংযোগ কর্মসূচি শুরু করেছে। নতুন ভোটার ও প্রথমবার ভোট দেওয়া তরুণদের কাছে পৌঁছাতে ডিজিটাল প্রচার, পাড়ায় পাড়ায় সভা এবং বাড়ি-বাড়ি যোগাযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ত্রিপুরা থেকেও একগুচ্ছ যুব মোর্চার অভিজ্ঞ নেতৃত্বদের নিয়ে যাওয়া হয়েছে সেখানে ।
আরো পড়ুনhttps://thehourglassnews.com/tarek-rahmans-oath-taking-as-prime-minister/
রাজ্য রাজনীতিতে শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে নিশানা করে বিজেপি দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলছে। অন্যদিকে, দলীয় সংগঠন আরও মজবুত করার জন্যে আর এস এস-এর সঙ্গে সমন্বয় বাড়ানো হচ্ছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের ভোটে পশ্চিমবঙ্গে লড়াই হবে হাড্ডাহাড্ডি। সেই প্রেক্ষিতেই বিজেপির এই রথ যাত্রা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।

