আগরতলায় এগ্রিকালচার রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আগরতলা: কর্মীদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে রবিবার বাধারঘাট মাতৃপল্লী এগ্রি কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানটির আয়োজন করে এগ্রিকালচার রিক্রিয়েশন ক্লাব, যা ত্রিপুরা ইন্টার স্টেট স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা ফণী ভূষণ জমাতিয়া। এছাড়াও সচিব অপূর্ব রায়, চিফ ইঞ্জিনিয়ার স্বপন কুমার দাসসহ দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতায় দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মাঠজুড়ে কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দিনভর নানা ইভেন্টে অংশ নিয়ে তারা আনন্দ উপভোগ করেন এবং অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তোলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি অধিকর্তা বলেন, কৃষি দপ্তরের কর্মীরা সারাবছর কৃষকদের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করেন। এই ধরনের ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন তাদের মানসিক প্রশান্তি দেওয়ার পাশাপাশি কাজের প্রতি আগ্রহ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে।

Logo Icon

The Power Brief !!

We don’t spam! Read our privacy policy for more info.

Share this:
Scroll to Top